• আজ- বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের গণসংযোগ ও পথসভা আশাশুনিতে সরকারি রাস্তার পাশের গাব গাছ কর্তনের অভিযোগ দ্বিতীয় দিনের মত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করল সাতক্ষীরা ল স্টুডেন্ট ফোরাম সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো- আশাশুনিতে দাড়িপাল্লার প্রার্থী রবিউল বাশার রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবন কর্মকর্তা আটক জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত মোস্তাফিজের গেছে ৯ কোটি, আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি ইতিহাস গড়ার পথে আফগানরা এবার ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট

আশাশুনিতে সরকারি রাস্তার পাশের গাব গাছ কর্তনের অভিযোগ

রিপোর্টার: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে সরকারি রাস্তার পাশে গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ জানুয়ারি) সকালে সদর ইউনিয়নের সোদকনা মন্দিরের নিকটে খাস জমি থেকে এ গাছ কর্তনের অভিযোগ পাওয়া যায়।
সরেজমিন দেখা গেছে, সরকারি রাস্তার একোয়ার ভুক্ত জমিতে একটি বৃহৎ গাব গাছ সোদকনা গ্রামের মোঃ শহিদুল ইসলাম শেখ ও তার ছেলে আজাহারুল ইসলাম কাঠ ব্যবসায়ী ফারুকের নিকট ৩হাজার টাকা মূল্যে বিক্রি করেছেন। সকালে ক্রেতা গাছ কর্তনের সময় জেলা পরিষদের কেয়ারটেকার তারিফুল ইসলাম তারিফ ঘটনাস্থলে গেলে ক্রেতার লেবার গোলাম মোস্তফা সহ উপস্থিত জনতা তার সাথে খারাপ ব্যবহার করে।
তারিফুল ইসলাম তারিফ জানান, ‘আমি ঘটনাস্থলে এসে ছবি উঠিয়ে জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ আলামিন স্যারের কাছে পাঠিয়েছি। তিনি হেফাজতে রেখে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়য়েছেন।’
জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ আলামিন হোসেন জানান, আমি ফোন ও ছবি পাওয়ার সাথে সাথে গাছ কাটা বন্ধ করে দিতে বলেছি। আজকে ছুটি এজন্য আগামীকাল ঘটনাস্থলে গিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে গাছ কাটা বন্ধ আছে।
এব্যাপারে গাছ বিক্রেতা আজাহারুল ইসলামের সাথে তার ব্যবহৃত মোবাইল নং ০১৯২১-৮০৭৪১২-এ একাধিকবার কল করলে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার পিতা শহিদুল ইসলাম শেখ জানান, আমি কোনো অফিসের সাথে কথা না বলেই গাছ ৩হাজার টাকা বিক্রি করেছি। এটি সরকারি রাস্তার আয়ত্তে কি না সেটা আমার জানা ছিলো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ