• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ভারতকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

রিপোর্টার: / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর তিনি এই সিদ্ধান্তের কথা জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ঘোষণায় ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর মূল শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছে। তবে এর আগে আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে কি না—এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে বাণিজ্য বিশ্লেষকদের মধ্যে কার্যকর মোট শুল্কহার নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে।

গত বছরের ২৭ আগস্ট থেকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগ তুলে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন। এতে ভারতের পণ্যের ওপর মোট শুল্কের হার দাঁড়িয়েছিল ৫০ শতাংশে। নতুন সিদ্ধান্তে মূল শুল্ক কমানো হলেও অতিরিক্ত শুল্ক বহাল থাকলে কার্যকর শুল্কহার ৫০ থেকে কমে ৪৩ শতাংশে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করায় ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি।

মোদি বলেন, বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতি ও বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করলে তার সুফল সাধারণ মানুষ পায়। তিনি বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য ট্রাম্পের নেতৃত্বকে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন।

এর আগে গত বছরের আগস্টের শুরুতে যুক্তরাষ্ট্র প্রথম দফায় ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। পরে তা আরও বাড়ানো হলে দুই দেশের বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অনুপযুক্ত, উসকানিমূলক ও অযৌক্তিক বলে সমালোচনা করেছিল।

নতুন এই শুল্ক হ্রাসের ঘোষণাকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। দিল্লি আশা করছে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র-ভারত অর্থনৈতিক অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ