• আজ- সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় বিধবার জমানো ৬০ হাজার টাকা নিয়ে উধাও রুপা এনজিও পাটকেলঘাটায় ঝালের গুঁড়ায় ভেজাল: ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু: এলাকায় শোকের ছায়া চুয়াডাঙ্গার দর্শনায় মাদক মামলায় নারীসহ আটক-৬ আশাশুনিতে মায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলেকে এক মাসের জেল আশাশুনিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসিল্যান্ডের বাজার মনিটরিং আশাশুনির ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনে এমপি সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের বিপি দিবস পালন সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযান, দুটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা সম্পন্ন

এত চাপেও কেন নতি স্বীকার করেনি ইরান, জানতে চান ট্রাম্প

রিপোর্টার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে চেয়েছেন—যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখেও কেন ইরান এখনও নতি স্বীকার করেনি। ট্রাম্পের এই প্রশ্ন তিনি করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ-এর কাছে। খবর টাইমস অব ইসরাইলের।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ বলেন, প্রেসিডেন্ট কৌতূহলী যে, ইরান কেন ‘আত্মসমর্পণ’ বা নতি স্বীকার করার ঘোষণা দিচ্ছে না, যদিও যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে উল্লেখযোগ্য নৌ ও সামুদ্রিক শক্তি মোতায়েন করেছে। ওয়াশিংটনের লক্ষ্য, ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং তা প্রমাণে পদক্ষেপের রূপরেখা দিক।

অন্যদিকে, জেনেভায় মঙ্গলবার বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, দুই পক্ষ ‘দিক-নির্দেশনামূলক নীতিমালা’তে একমত হয়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

এক কর্মকর্তা জানান, আগামী কয়েক দিনে ইরান লিখিত প্রস্তাব জমা দিতে পারে। আরাঘচি জানিয়েছেন, তেহরানও শিগগিরই একটি খসড়া পাল্টা প্রস্তাব উপস্থাপন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ