• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

রিপোর্টার: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীল আচরণ না করে, তাঁরা যদি লাইনের বাইরে চলে যায় তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে।

তিনি সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের জন্য গণভোট দরকার। জনগণকে বুঝাতে হবে গণভোটের মাধ্যমে কাঠামোগত পরিবর্তন করে।ফলে সকল রাজনৈতিক দলকে সেই গণমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

উপদেষ্টা বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করছে যাতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে। কমিশন যেটা চাইছে, সরকার সেটিকে এগিয়ে দিচ্ছে। একটি ভালো নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনের যেমন দায়িত্ব আছে, তেমনি রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। নির্বাচনে যদি সহিংসতা হয়, তার দায় রাজনৈতিক দলের বলে মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক আফরোজা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল,প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম,সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী,পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ