• আজ- রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটায় দুর্ধর্ষ ডাকাতি

রিপোর্টার: / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

শাহিন বিশ্বাস, (তালা, সাতক্ষীরা) পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটায়  দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটার শাকদাহ ব্রিজ এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চারজন ডাকাত শাকদাহ ব্রিজের ওপর এক ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তার গলায় ছুরি দিয়ে আঘাত করে এবং তার কাছে থাকা নগদ টাকা-পয়সা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত পাটকেলঘাটার একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানন্তর করা হয়।

তবে, আহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবির, বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ