• আজ- শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনির লেবুখালী ও নারায়নবাড়ী খাল পুনঃ খনন কাজ উদ্বোধন করলেন ইউএনও সাতক্ষীরায় ঘুষের বিনিময়ে নির্বাচনী দায়িত্ব বদলের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর আশাশুনির শ্রীউলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত কাজের উদ্বোধন ভোটকেন্দ্র দখলের মহড়া: সেনাবাহিনীর অভিযানে ‘জিম্মি’ প্রিজাইডিং অফিসার উদ্ধার প্রি-প্রাইমারীর কোমলমতি শিশুদের বরণ উৎসব আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় ৬ জনের ফাঁসি, রাজসাক্ষী খালাস জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের প্রোগ্রামার ছরওয়ার আলমের জামিন চড়া দামে মোস্তাফিজকে কিনল লাহোর বিসিসিআই-এর বিরুদ্ধে সাবেক পিসিবি চেয়ারম্যানের বিস্ফোরক অভিযোগ ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

চড়া দামে মোস্তাফিজকে কিনল লাহোর

রিপোর্টার: / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এর জন্য ফ্র‌্যাঞ্চাইজিটির ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

পিএসএলে এর আগের দুই মৌসুমেও লাহোরের হয়ে খেলছিলেন বাংলাদেশি এই পেসার। মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লাহোর।

আনুষ্ঠানিক এক বিবৃতিতে লাহোর জানিয়েছে, আমাদের বাংলাদেশি ভাই, মোস্তাফিজুর রহমান যাকে ২০১৬ এবং ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ। অবশেষে পরিবারের মাঝে আবারও ফিরে এসেছেন।

পিএসএলের ২০১৮ সালের আসরে কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন ফিজ। বাহাতি এই পেসারকে এবার কাড়াকাড়ি পড়তে পারত। তবে সেই সুযোগ দেয়নি লাহোর।

পিএসএলের এবার প্রথমবার নিলাম পদ্ধতিতে খেলোয়াড় বাছাই করে নেবে। আগের ১০ বার ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় কেনা হয়েছিল। আগামী ১১ ফেব্রুয়ারি নিলাম থেকে খেলোয়াড় দলগুলো। গত আসরের দলগুলোর সঙ্গে এবার ২টি বেড়ে মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি পিএসএলে লড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ