• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরায় ঘুষের বিনিময়ে নির্বাচনী দায়িত্ব বদলের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

রিপোর্টার: / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্যানেলভুক্ত কর্মকর্তাদের সরিয়ে অর্থের বিনিময়ে অন্যদের যুক্ত করার গুরুতর অভিযোগ উঠেছে। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পশুপতি সিংহের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ তুলেছেন দায়িত্ব থেকে বাদ পড়া একাধিক কর্মকর্তা।

বাদপড়া কর্মকর্তাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তারা প্যানেলভুক্ত হয়ে নিয়ম অনুযায়ী অনলাইনে পোস্টাল ব্যালটের আবেদন করেছিলেন। নির্বাচন কমিশন থেকে তাদের নামে পোস্টাল ব্যালটও পাঠানো হয়েছে। কিন্তু রহস্যজনকভাবে তাদের নামে নির্বাচনী প্রশিক্ষণের কোনো চিঠি পাঠানো হয়নি। পরিবর্তে যাদের নাম মূল প্যানেলে ছিল না এবং যারা পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেননি, তাদের নামে প্রশিক্ষণের চিঠি ইস্যু করা হয়েছে।

ভুক্তভোগী কর্মকর্তাদের অভিযোগ, এই রদবদলের পেছনে রয়েছে বড় ধরনের আর্থিক লেনদেন। নাম প্রকাশ না করার শর্তে অন্তত ১০ জন শিক্ষক (যারা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে তালিকাভুক্ত ছিলেন) অভিযোগ করেন, পোলিং অফিসার পদের জন্য ৫০০ টাকা। সহকারী প্রিজাইডিং অফিসার পদের জন্য ১ হাজার টাকা করে ঘুষ নেওয়া হয়েছে।

অভিযোগকারীদের দাবি, প্রশাসনিক কর্মকর্তা পশুপতি সিংহ এই অর্থ গ্রহণ করে মূল তালিকা ওলটপালট করে অযোগ্য ও অপ্যানেলভুক্ত ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে প্রশাসনিক কর্মকর্তা পশুপতি সিংহের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তবে এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা অর্ণব দত্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, পশুপতি সিংহ মূলত নির্বাচন সংক্রান্ত সরাসরি কোনো কাজ করেন না, তাই এমনটি হওয়ার কথা নয়। এই তালিকা মূলত নির্বাচন অফিস তৈরি করেছে এবং আমি সেখানে পরামর্শক হিসেবে ছিলাম। তবে যেহেতু বিষয়টি এখন আমার নজরে এল, আমি অবশ্যই এটি গুরুত্বের সাথে তদন্ত করে দেখব। কোনো অনিয়ম হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ