
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক জি,এম নুর ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুর ১ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। এছাড়া তিনি পোতা-পুতনী, আত্নীয়-স্বজন, বন্ধ-বান্ধব ও অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।
জি,এম নুর ইসলাম সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্নয় কমিটির সভাপতি ও মসজিদে কুবা সভাপতি এবং সাতক্ষীরার জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় এজেন্ট মেসার্স ইসলাম টেড্রার্সের স্বত্তাধিকারী ছিলেন।
আগামীকাল শুক্রবার বাদ জুম্মা সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন কাশেমপুর মাদ্রাসা মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে তার স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত হবেন। তার মৃত্যু সংবাদে সাংবাদিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনি অপরাধ বার্তা পরিবার।