
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ও সাবেক পৌর চেয়ারম্যান এবং জেলা বিএনপির সাবেক আহবায়ক এমএ জলিল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সবাইকে কাঁদিয়ে তিনি না ফেলার দেশে চলে গেছেন।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বাদ জোহর জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, তিনি সাতক্ষীরা পৌরসভার দুইবার নির্বাচিত হন।