• আজ- বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু কালিগঞ্জে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল পরিচ্ছন্নতা অভিযানে সামেক হাসপাতালে ঝাড়ু হাতে এমপি খালেক শ্যামনগর প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সারাদেশে খুন, ধর্ষন, অপহরন ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরাতে মৌন প্রতিবাদ সকলকে সাথে নিয়ে তালার উন্নয়ন করতে চাই- সাংবাদিকদের ইফতার মাহফিলে ইজ্জত উল্লাহ এমপি চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় নিষিদ্ধ ডিএন টাইট কীট জব্দ জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি পাকিস্তান সিরিজ স্থগিত হওয়া নিয়ে যা বলছে বিসিবি

চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ হিমালয় অটো ব্রিক ফিল্ডের পাশে গড়ে তোলা হচ্ছে বিশার মাটির পাহাড়: নেপথ্যে কারা?

রিপোর্টার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি: পরিবেশ ও কৃষি আইনকে অমান্য করে দেদারসে ডিঙ্গেদহ হিমালয় অটো ব্রিক্স ফিল্ডে গড়ে তোলা হচ্ছে বিশাল মাটির পাহাড়।সম্প্রতি জরিমানা করার পর আবার কাকে ম্যানেজ করে এ অটো ইট ভাটাতে প্রকাশ্যে বলেশ্বরপুর মাঠের কৃষি জমির মাটি ট্রাক্টরে করে আনা হচ্ছে? এটা কারোর বোধগম্য নয়। এ নিয়ে এলাকায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে খোঁজখবর ও এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের খেজুরা এলাকার সড়ক দিয়ে গত ২৪ ফেব্রয়ারী দিনগত গভীর রাত থেকে আজ ১ লা মার্চ সকার পর্যন্ত ট্রাক্টরের ট্রলি যোগে মাটি ওই ভাটায় আনরোড করা হচ্ছে।

আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলেশ্বরপুরের জনৈক আঃ রশিদ কৃষি জমির মাটি (টপ সয়েল) কেটে খেজুরা রাস্তা হয়ে বেআইনিভাবে ডিঙ্গেদহের হিমালয় অটো ব্রিক্সে সরবরাহ করছে। অবৈধভাবে মাটি কাটা ও বহনের অপরাধে গত ২২ ফেব্রুয়ারি রাতে রশিদের এই ধরনের গাড়িকে ১ লাখ টাকা জরিমানা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। এরপর মাত্র তিন দিন মাটি কাঁটা বন্ধ রাখার পর এখন দিনের আলোতে দ্বিগুণ গতিতে সেই একই কাজ শুরু হয়েছে। এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

পরিবেশ রক্ষায় এই অপতৎপরতা থামানো এখন সময়ের দাবি। এলাকাবাসী জানায়, জনৈক আঃ রশিদ কার ক্ষমতা বলে দুঃসাহস নিয়ে পরিবেশ ও কৃষি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং কাউকে তোয়াক্কা না করে একই কাজ চালিয়ে যাচ্ছে।

এই আব্দুর রসিদের বিষয়ে খোঁজখবর নেয়া চলছে। যেকোন সময় তার গোমর ফাঁস করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ