• আজ- বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ

কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রিপোর্টার: / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে বিপ্লব ঘোষ (৩৬) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুল-মধুসূদনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব ঘোষ একই গ্রামের দুলাল ঘোষের মেজো ছেলে ও দুই সন্তানের জনক। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। পরে মুকুন্দপুর গ্রামের বিক্রিত একটি গাছের ডাল কাটতে গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনগত প্রক্রিয়া শেষে পারিবারিক সিদ্ধান্তে মরদেহ শ্রীধরকাটি শ্মশানে দাহ করা হয়েছে।

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ