• আজ- রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার কালিগঞ্জে ওজু করতে গিয়ে পুকুরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু জাকারিয়া হত্যা মামলার সকল আসামী গ্রেপ্তারে আল্টিমেটাম ​তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা জাকারিয়া হত্যাকান্ডের মোস্ট ওয়ান্টেড আসামী ধরা ছোঁয়ার বাইরে শ্যামনগরে যুবককে অপহরণ: ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তার কালিগঞ্জে ৫৫টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব: আকর্ষণীয় আমিয়ান দুর্গাপ্রতিমা কালিগঞ্জে টিউবওয়েল মেরামতের সুযোগে ধর্ষণের অভিযোগ: তিন মেয়েসহ বাড়িছাড়া গৃহবধূ

তালায় কিশোরীর বাল্যবিয়ে বন্ধ

রিপোর্টার: / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার চাঁদকাঠি গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, চাঁদকাঠি গ্রামের এক কিশোরীর সঙ্গে কেশবপুর উপজেলার শান্ত ইসলামের (২৩) বিয়ে ঠিক হয়েছিল। সংবাদ পেয়ে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শুক্রবার গ্রামে গিয়ে বিয়ে বন্ধ করেন।

বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ অনুযায়ী প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। একই সঙ্গে কিশোরীর পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ