• আজ- শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সাংবাদিক পরিবারের মিলনমেলা শাড়ি, কম্বল, থ্রি পিস, লুঙ্গি ও বিকাশ নাম্বার নিয়ে ভোট কেনার চেষ্টা করছে অনেকে- সাতক্ষীরা-১ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব কালিগঞ্জের নাজিমগঞ্জ-নূরনগর সড়কের দুই পাশে মরা শিশু গাছ, পথচারীদের জন্য মরণফাঁদ, ঝুঁকিতে জানমাল, দ্রুত অপসারণ দাবি তালায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী ইজ্জত উল্লাহ’র মতবিনিময় সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, পুলিশের লাঠিপেটা–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিশ্বকাপ ফাইনালে বিশ্ব কাঁপানো ১৭৫, বিশ্বরেকর্ড সূর্যবংশীর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি দেখে নিন এক নজরে পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১

তালায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী ইজ্জত উল্লাহ’র মতবিনিময়

রিপোর্টার: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

পাটকেলঘাটা (তালা, সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তালাস্থ নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

তিনি বলেন, “সব ধরনের অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।” সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সত্য প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরবেন—সে যে দলেরই হোক না কেন। আমি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করি না; এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে।”

তিনি আরও বলেন, “নির্বাচিত হলে এলাকা থেকে চাঁদাবাজি ও দখলবাজি নির্মূল করা হবে। জামায়াতে ইসলামী সবসময় মজলুমের পাশে থাকবে। আমাদের কোনো কর্মী অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে না।”
খান নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ইদ্রিস আলী, মো. আসাদুজ্জামান, তালা প্রেসক্লাবের সভাপতি এম. এ. হাকিম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক নারায়ণ চন্দ্র মজুমদার, সাংবাদিক এম. এ. ফয়সালসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ