• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

দুর্ঘটনা কমাতে সকলকে কাজ করতে হবে- সাতক্ষীরায় বিআরটিএ চেয়ারম্যান

রিপোর্টার: / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন ও আহত একজনের পরিবারের মাঝে মঞ্জুরিকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি থেকে নিহত ও আহাত ব্যক্তির পরিবারের মাঝে চেক তুলে দেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর চেয়ারম্যান মোঃ আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

সতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিআরটিএ খুলনা ও বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুকিত হাসান খান, বিআরটিএ সদর কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিঃ) ফারুক আহমেদ, সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক উসমান সরোয়ার আলম প্রমুখ।

প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে তার পরিবার অসহায় হয়ে পড়ে। একইভাবে কেউ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করলে তার জীবনে নেমে আসে দুর্বিসহ যন্ত্রণা। এ সব কথা মাথায় রেখে সরকার আইন করে ওইসব পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই দুর্ঘটনায় কেউ মারা যাওয়া বা আহত হওয়া সম্পর্ক আইনের বিষয়টি সাধারণ মানুষের মাঝে প্রচার করতে হবে। দুর্ঘটনায় আহত বা নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেয়ে সকলে মিলে দুর্ঘটনা শূন্যের কোটায় আনতে সকলকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিআরটিএ এর ট্রাষ্টি বোর্ড এর সহায়তায় মঞ্জুরীকৃত অর্থ নিহতের পরিবারের পক্ষ থেকে মাথাপিছু পাঁচ লাখ টাকার চেক নাজমা খাতুন, শোহানা খাতুন, আব্দুল খলিল সরদার, অপূর্ণা রেজা ও ফাতেমা খাতুনের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া আহত জুলফিকার আলমের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

এসময় বিআরটিএ- এর খুলনা ও সাতক্ষীরার কর্মকর্তাৃন্দ, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ