
দীপঙ্কর বিশ্বাস: সাতক্ষীরার দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউ কার্ডের চাউল বিতরণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বালবিবাহ নিরোধ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট সচেতনতা বৃদ্ধিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারী) বেলা ১২টায় সখিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মাদ, রবিউল ইসলাম, নাজিমউদ্দীন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডাঃ নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার, সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুন প্রমুখ।