• আজ- রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন গুড় পুকুর মেলা থেকে প্রতিদিন ১৩ লাখ টাকা আদায়: নীরব প্রশাসন

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি,এম নূর ইসলামের দাফন সম্পন্ন

রিপোর্টার: / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক জি এম নূর ইসলামের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ২টায় সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন দারুল উলুম মাদ্রাসার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে আয়োজিত শোকসভায় মরহুম জি,এম নূর ইসলামের কর্মময় জীবন ও সাংবাদিকতায় তার অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জাতীয় পার্টির সাবেক এমপি আশরাফুজ্জামান আশু, বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলুসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জি এম নূর ইসলাম ছিলেন সাতক্ষীরার সংবাদপত্র ও সাংবাদিকতা জগতের একজন প্রবীণ ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। স্থানীয় সংবাদপত্রের প্রসার ও সাংবাদিকতার বিকাশে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

 

বক্তারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পরে স্থানীয় মসজিদের ইমামের ইমামতিতে জি,এম নূর ইসলামের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

 

জানাজায় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তার স্ত্রী’র পাশেই তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জি এম নূর ইসলাম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিক সমাজ, সংবাদপত্রসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ