• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

নতুন কুঁড়ি দেশাত্মবোধক গানে তৃতীয় হলেন সাতক্ষীরার তোজো মন্ডল

রিপোর্টার: / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর ফাইনাল পর্বে সাফল্যের সঙ্গে জায়গা করে নিয়েছে শিল্পায়ন সংগীত একাডেমীর প্রতিভাবান শিশু শিল্পী তোজো মন্ডল।
তোজো এবার দেশাত্মবোধক গানে (দেশের গান) বিভাগে সারাদেশের সেরা পাঁচ প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। তার সংগীত শিক্ষক ওস্তাদ মোঃ জাকির হোসেন, যিনি বাংলাদেশ শিশু একাডেমীর সংগীত শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে শিশুদের শিল্পচর্চায় দীক্ষা দিয়ে আসছেন।

তোজো বর্তমানে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর অনুরাগ ও নিষ্ঠা তাকে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। নিয়মিত অনুশীলন ও শিক্ষকের সার্বিক সহযোগিতায় তোজো এখন সাতক্ষীরার গর্ব।

আগামী ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন ভবনে অনুষ্ঠিত হবে ফাইনাল পর্ব। সেখানে তোজোসহ দেশের বিভিন্ন অঞ্চলের সেরা প্রতিযোগীরা সংগীত, নৃত্য, আবৃত্তি, কৌতুক, অভিনয়সহ বিভিন্ন বিভাগে নিজেদের সেরা পরিবেশনা উপস্থাপন করবে।

তোজোর এ সাফল্যে তার শিক্ষক, পরিবার, সহপাঠী ও এলাকার মানুষ আনন্দিত। সবাই তার আগামীর ফাইনাল পর্বে সর্বোচ্চ সাফল্য কামনা করে দোয়া ও আশীর্বাদ জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ