• আজ- সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় বিধবার জমানো ৬০ হাজার টাকা নিয়ে উধাও রুপা এনজিও পাটকেলঘাটায় ঝালের গুঁড়ায় ভেজাল: ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু: এলাকায় শোকের ছায়া চুয়াডাঙ্গার দর্শনায় মাদক মামলায় নারীসহ আটক-৬ আশাশুনিতে মায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলেকে এক মাসের জেল আশাশুনিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসিল্যান্ডের বাজার মনিটরিং আশাশুনির ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনে এমপি সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের বিপি দিবস পালন সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযান, দুটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা সম্পন্ন

পাটকেলঘাটায় ঝালের গুঁড়ায় ভেজাল: ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টার: / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

শাহিন বিশ্বাস, (তালা-সাতক্ষীরা) পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা বাণিজ্যকেন্দ্রে কয়েকজন অসাধু মিল মালিকের বিরুদ্ধে ঝালের গুঁড়ায় ভেজাল মেশানোর গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, ওজন বাড়ানোর উদ্দেশ্যে তারা ঝালের গুঁড়ার সঙ্গে ঝালের বোটা ও পচা ঝাল বস্তা বস্তা কিনে মিশিয়ে বাজারজাত করছেন। সরেজমিনে গেলে দেখা যায় উদ্বেগজনক চিত্র।

স্থানীয়দের দাবি, পবিত্র রমজান মাসেও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেমে নেই। কপোতাক্ষ নদের তীরঘেঁষা পাটকেলঘাটা এসিল্যান্ড অফিসের পেছনে অবস্থিত সিরাজ বিশ্বাসের ঝাল ও হলুদের মিলে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা আদালতের ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদ, ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও ম্যাজিস্ট্রেট কাজল।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মিলটির কয়েকজন শ্রমিক দ্রুত সেখান থেকে পালিয়ে যান বলে জানা গেছে। এ সময় দ্রব্যমূল্যের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগে পাটকেলঘাটা বাজারের আরও তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভেজালবিরোধী অভিযান ও বাজার তদারকি আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ