• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

পিএন স্কুল এন্ড কলেজে নবীনবরণ

রিপোর্টার: / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে বরণ করে নেওয়া হলো সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজে একাদশে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের। সোমবার (১৫ সেপ্টেম্বর) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র্র করেই মুখরিত হয়ে ওঠে প্রতিষ্ঠান ক্যাম্পাস।

নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা হররুম। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও। সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ নজরুল ইসলাম। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খাতুনের সভাপতিত্বে ও কম্পিউটার অপারেটার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক শহানি সুঃ প্রভাষক শফিউল ইসলামসহ স্কুল ও কলেজের অসংখ্য শিক্ষক।

এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতি বলেন, সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ