• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা ও তালায় জামায়াতের মিছিল ও সমাবেশ

রিপোর্টার: / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি বের হয়। এর আগে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক প্রতিবাদ সমাবেশ করে দলটি। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী সহযোগী অধ্যাপক ওমর ফারুক, শহর আমির জাহিদুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা মোশারফ হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর উপজেলা সেক্রেটারী হাবিবুর রহমানসহ স্থানীর নেতৃবৃন্দ।

অপরদিকে, তালা প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবু জানায়, তালায় ৫ দফার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান, পি আর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে তালা উপজেলা জামায়াত ইসলামির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে আতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা -১(তালা- কলারোয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

এসময় বক্তারা বলেন, জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান, পি আর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজকের এ সমাবেশ। তরুন প্রজন্মের প্রথম ভোট ‘দাঁড়িপাল্লার পক্ষে হোক’। জামায়াত দেশ শাসনের দায়িত্ব পেলে শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষ এমনকি নারীরাও সবচেয়ে মর্যাদাবান হবেন ইনশাআল্লাহ। এজন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামীর ইসলামী প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

বক্তারা আরো বলেন, চব্বিশের জুলাই আমাদেরকে ফ্যাসিস্টমুক্ত বা দুর্নীতি-চাঁদাবাদমুক্ত দেশ গড়ার স্বপ্ন শেখাতে পারেনি, কিন্তু কিভাবে আগামীর একটি নতুন বাংলাদেশ গড়া যায় সেটি শিখিয়েছে। সুতরাং তরুণ প্রজন্ম আগামী নির্বাচনে অন্তত: পূর্বের ভুল আর করবে না, যাতে আবারো কোন ফ্যাসিবাদের জন্ম বাংলাদেশে হয়। তিনি একটি সাম্যের ও বেকারমুক্ত দেশ গড়ার জন্য নতুন ভোটারদের কাছে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, শ্রমিককল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক সুজায়েত আলী, কর্ম পরিষদ সদস্য তেতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ডাঃ আফতাব হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাও রেজাউল করিম, তালা ইউনিয়ন আমির মোঃ মুজিবুর রহমান, খলিলনগর ইউনিয়ন আমির মাওলানা আকবর হোসেন, তেতুলিয়া ইউনিয়ন আমির মাওঃ আঃ হালিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আমিনুর রহমান, উপজেলা যুব জমাত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, অফিস সেক্রেটারী জাহাঙ্গীর হোসাইন, হাফেজ শাহ আলম, ইসলামকাটির ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাকিম। খলিলনগর ইউনিয়ন মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান। তালা ইউনিয়ন মনোনীত চেয়ারম্যান প্রার্থী এড. মশিউর রহমান, ইসলামি ছাত্রশিবির তালা সভাপতি আল জামালুল বান্না প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ