• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রিপোর্টার: / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

গত ১৫ সেপ্টেম্বর দৈনিক পত্রদূতসহ বিভিন্ন প্রিন্ট পত্রিকা ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে “চোরাচালানের ট্রলারে কাজ করতে গিয়ে ১১ দিন নিখোঁজ হাড়দ্দহের ইমরান” শিরোনামে সংবাদটি সম্পূর্ণ ভূয়া, মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত পক্ষে, আমার ছেলে ইমরান হোসেন কখনও কোনদিন চোরাচালানির সাথে যুক্ত ছিল না। সে বন্ধুদের সাথে প্রায়ই ঘুরতে যেত। গত ৫দিন পূর্বে সে বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যায় এবং সেখানে সাগরে বেড়ানোর সময় তাদের বোর্ডটি দূর্ঘটনার কবলে পড়ে ইমরান নিখোঁজ হয়। যা সেখানকার প্রশাসনের কাছেও খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় একটি কুচক্রীমহল বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে নিজেদের স্বার্থসিদ্ধি হাসিল করতে সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে একটি নাটক তৈরী করে ওই সংবাদটি প্রকাশ করা হয়েছে। যার কোন রকম সত্যতা নেই। সংবাদের মূল উদ্দেশ্য ছিল হাড়দ্দহ গ্রামের হাফিজুর রহমান মণ্টু ও তার ভাই স্থানীয় বিএনপি নেতা রবিউল ইসলামকে ফাঁসানো। তাছাড়া সংবাদ প্রকাশ করার আগে আমার বা আমার পরিবারের কোন সদস্যদের বক্তব্যও নেওয়া হয়নি। সমাজে আমাদের ও হাফিজুর রহমান মণ্টু এবং তার ভাই স্থানীয় বিএনপি নেতা রবিউল ইসলামকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে এধরনের ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
 ইয়াসিন আলী গাজী (বাবুল)
                                                                   হাড়দ্দহ, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ