• আজ- সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরিষদের ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার: / ৪৪৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নে সাতক্ষীরায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগ্রাম পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিইবি জেলা সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ।

আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবি সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী এম এম এ এ জায়েদ বিন গফুর, সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আবু নাঈম, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী প্রসেনজিৎ সাহা প্রমুখ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এছাড়াও গত চলতি বছরের ২৫ আগষ্ট ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন জেলা প্রশাসকের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, গত ৩ সে্েপটম্বর দাপ্তরিক সময়ের পর ১ঘন্টা অতিরিক্ত কাজ করে ইতিবাচক আন্দোলন, গত ১০ সেপ্টেম্বর ২দিন নবজীবন ও সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ঘোষিত ৭ দফার দাবি হলো- ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে শুধুমাত্র চার বছরে মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের (সার্ভেয়িং সহ সকল টেকনোলজি) জন্য সংরক্ষণ রাখা, উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৫০% এ উন্নীত করা, যুগের চাহিদা অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কারিকুলাম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন, সকল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টিএসসিতে ১:১২ অনুপাতে শিক্ষক শিক্ষার্থী বিবেচনায় শিক্ষক স্বল্পতা দূরীকরণ, ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্রের গুণগত মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে উদ্ধুদ্ধকরণে প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বির্র্ভাজন, মেধার অপচয় রোধে প্রকৌশল ক্যাডার ব্যতিত অন্যান্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইন করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে সকল প্রকৌশল সংস্থার জনবল কাঠামো প্রণয়ন এবং সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদ ধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়ে নির্দেশনা প্রদানের অনুরোধ জানানো হয়। এ সময় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী পরিষদ আইডিবির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিডি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী গোলাম মোস্তফা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ