• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

বাগেরহাটের সাংবাদিককে কুপিয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

রিপোর্টার: / ৩৯৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: বাগেরহাটের সাংবাদিক এএসএম হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

শনিবার (১১ অক্টোবর) সাতক্ষীরা শহরের নিউ মার্কেটের সামনে সাতক্ষীরা প্রেসক্লাবের আহবানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও অংশ নেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসসের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, চ্যানেল টুয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দেশ সংযোগের ফরিদ আহমেদ ময়না, আমার বার্তার কাজী নাসির উদ্দীন, একাত্তর টিভির বরুন ব্যানার্জী, এখন টিভির আহসান রাজীব, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, যমুনা টিভির আকরামুল ইসলাম, মাইটিভির ফয়জুল হক বাবু, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, ঢাকার ডাকের তৌফিকুজ্জামান লিটু, বাংলাট্রিবিউন ও খুলনা গেজেটের আসাদুজ্জামান সরদার, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, কালবেলার হাবিবুল বাশার ফরহাদ, সমকালের কিশোর কুমার, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, সমাজের কথার সিরাজুল ইসলাম, সংবাদ প্রকাশের রিজাউল করিম প্রমুখ।

বক্তারা বলেন, রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সারাদেশে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যাকান্ডের ঘটনা ঘটছে। এভাবে একটি দেশ চলতে পারে না। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারোরই যেন কোনো দায়িত্ব নেই।

তারা আরও বলেন, বিভিন্ন সময়ে সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাটের একাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে। হামলার ঘটনা ঘটেছে। কিন্তু কোনটিরই বিচার হয়নি।

বক্তারা সাংবাদিক এএসএম হায়াত উদ্দীনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ