• আজ- বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু কালিগঞ্জে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল পরিচ্ছন্নতা অভিযানে সামেক হাসপাতালে ঝাড়ু হাতে এমপি খালেক শ্যামনগর প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সারাদেশে খুন, ধর্ষন, অপহরন ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরাতে মৌন প্রতিবাদ সকলকে সাথে নিয়ে তালার উন্নয়ন করতে চাই- সাংবাদিকদের ইফতার মাহফিলে ইজ্জত উল্লাহ এমপি চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় নিষিদ্ধ ডিএন টাইট কীট জব্দ জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি পাকিস্তান সিরিজ স্থগিত হওয়া নিয়ে যা বলছে বিসিবি

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

রিপোর্টার: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির মো. তারেক (৪৮) মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মো. তারেক দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন। তিনি সর্বশেষ দেড় বছর আগে বাহারাইন গেছেন। তার এক মেয়ে রয়েছে। তার এ মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে কর্মরত নিহতের ফুফাতো ভাই মোশারফ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মোশারফ হোসেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ