• আজ- সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন

বি.ডি.এফ প্রেস ক্লাবের ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

রিপোর্টার: / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: বি.ডি.এফ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরশাদ আলী।

সভায় সাধারণ সম্পাদক গত দুই বছরের সাংগঠনিক কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। পরে সভাপতি আনুষ্ঠানিকভাবে বিদায়ী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

পরবর্তীতে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তিন সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে এস এম ইসমাইল হোসেন-কে আহ্বায়ক, মুকুল হোসেন-কে সদস্য সচিব এবং মেহেদী হাসান শিমুল-কে সদস্য মনোনীত করা হয়।

সভায় বক্তারা বলেন, ক্লাবের মর্যাদা অক্ষুণ্ণ রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভা শেষে উপস্থিত সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ