• আজ- রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ভারত–পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠল ৪ গুণ

রিপোর্টার: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

স্পোর্টস ডেস্ক: -টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে কলম্বো ও দক্ষিণ এশিয়াজুড়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে খেলতে রাজি হওয়ায় এই ম্যাচ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।

রবিবার সন্ধ্যায় কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি হবে। ৩৫ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে। কালোবাজারে টিকিটের দাম আসল দামের চার গুণ পর্যন্ত উঠেছে।

ভারত, পাকিস্তান ও বিশ্বের আরও অনেক দেশে কোটি কোটি মানুষ টেলিভিশনে ম্যাচটি দেখবেন। গ্রুপ ‘এ’-তে দুই দলই এখন পর্যন্ত দুই ম্যাচে দুই জয় পেয়েছে। তাই এই ম্যাচের জয়ী দল সুপার এইটসে জায়গা প্রায় নিশ্চিত করবে।

ভারত ও পাকিস্তান এখন কেবল বৈশ্বিক বা আঞ্চলিক টুর্নামেন্টে মুখোমুখি হয়। তাও নিরপেক্ষ ভেন্যুতে। সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিল প্রায় ১৯ বছর আগে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়নি ১৩ বছর ধরে।

গত সেপ্টেম্বরে দুবাইয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল। তিন ম্যাচেই জিতেছিল ভারত। ফাইনালেও জয় পায় তারা।

টিভি দর্শকের সংখ্যায় নতুন রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রায় একশ কোটির বেশি মানুষ ম্যাচটি দেখবেন—এমন অনুমানও শোনা যাচ্ছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দর্শক ছিল ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে। মুম্বাইয়ে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার সেই ম্যাচে ৫৫৮ মিলিয়ন দর্শক ছিল। ওই টুর্নামেন্টে ভারত–পাকিস্তান সেমিফাইনাল দেখেছিল ৪৯৫ মিলিয়ন মানুষ।

এই ম্যাচ থেকে বিজ্ঞাপন, সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ ও পর্যটনে কোটি কোটি ডলার আয় হতে পারে।

তবে ম্যাচটি নিশ্চিত হওয়ার আগে রাজনৈতিক টানাপোড়েন ছিল। টুর্নামেন্টের আগে পাকিস্তান সরকার দলকে ভারতের বিপক্ষে না খেলতে নির্দেশ দিয়েছিল। পরে আলোচনা ও বিভিন্ন দেশের অনুরোধের পর সিদ্ধান্ত বদলায়।

পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানায়, ‘বহুপাক্ষিক আলোচনা এবং বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের পর পাকিস্তান সরকার পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ১৫ ফেব্রুয়ারি মাঠে নামার নির্দেশ দিচ্ছে।’ তারা আরও জানায়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘ক্রিকেটের চেতনাকে রক্ষা করার’ লক্ষ্যে।

২০ দলের এই টুর্নামেন্ট রাজনৈতিক উত্তেজনায় ঢাকা পড়ে গিয়েছিল। বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। তাদের জায়গায় খেলছে স্কটল্যান্ড।

সব মিলিয়ে বহু নাটকীয়তার পর আবারও ফিরছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় লড়াই। এখন অপেক্ষা মাঠের উত্তেজনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ