• আজ- বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু কালিগঞ্জে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল পরিচ্ছন্নতা অভিযানে সামেক হাসপাতালে ঝাড়ু হাতে এমপি খালেক শ্যামনগর প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সারাদেশে খুন, ধর্ষন, অপহরন ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরাতে মৌন প্রতিবাদ সকলকে সাথে নিয়ে তালার উন্নয়ন করতে চাই- সাংবাদিকদের ইফতার মাহফিলে ইজ্জত উল্লাহ এমপি চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় নিষিদ্ধ ডিএন টাইট কীট জব্দ জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি পাকিস্তান সিরিজ স্থগিত হওয়া নিয়ে যা বলছে বিসিবি

মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান

রিপোর্টার: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে আজ সোমবারও (২ মার্চ) কয়েক দফায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর মাধ্যমে উগ্রবাদী ইহুদি ভূখণ্ডটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করা হয়েছে বলে তেহরান জানিয়েছে।

ইরানের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলি সেনাবাহিনীর বীরশেবা যোগাযোগ কমপ্লেক্সে আঘাত হেনেছে।

দেশটির তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায় যে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ১১তম ঢেউ ইসরাইলের বিরশেবা শহরকে লক্ষ্যবস্তু করেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ওই শহরে অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পরে সংস্থাটি একটি ভবনের ছবি পোস্ট করে দাবি করে যে, এটিই বিরশেবা শহরের সেই লক্ষ্যবস্তু, যেখানে বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফটও আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ