• আজ- রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ভারতীয় নাগরিক ট্যাগ দিয়ে জমি দখল, সাংবাদিককে মারধর: মিথ্যা মামলা দিয়ে হয়রানি আশাশুনির খাজরা ইউপির দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অপসারন ও শাস্তির দাবীতে মানববন্ধন মুক্তিপণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবনে অপহৃত ৬ জেলে আশাশুনিতে যৌতুক না পেয়ে স্ত্রী-সন্তানদের পিটিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার: ফায়ার সার্ভিস ক্ষেপণাস্ত্রে বাংলাদেশির মৃত্যু: ‘বাবাকে একনজর দেখতে পেরেছি, এটিই সান্ত্বনা’ যেসব শিশুকে হামের টিকা না দেওয়ার পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী হামের টিকাদান শুরু রোববার, তালিকায় ৩০ উপজেলা যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান

মুক্তিপণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবনে অপহৃত ৬ জেলে

রিপোর্টার: / ১২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: মুক্তিপণের দাবিতে সুন্দরবনে জলদস্যুদের হাতে অপহরণের শিকার ১০ জেলের মধ্যে ছয়জন জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে বাড়িতে ফিরেছে। শুক্রবার দিবাগত রাতে আনারুল, ইমরান ও সুশান্ত এবং একদিন আগে সাদ্দাম, ইউনুস আলী ও সাইফুল ইসলাম বাড়িতে ফিরে আসে।

এর আগে অপহরণের শিকার এসব জেলেদের পরিবারের সদস্যরা জলদস্যুদের দাবিকৃত মুক্তিপণের টাকা পরিশোধ করে।

উল্লেখ্য গত ৩০ মার্চ সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ এবং মামুন্দো নদী থেকে ‘ডন’ ও ‘আলিফ ওরফে আলিম’ বাহিনীর পরিচয়ে অপর চার জেলের সাথে তাদেরকে অপহরণ করা হয়।

ফিরে আসা জেলে ও তাদের স্বজনরা জানিয়েছে সাদ্দামের মুক্তিপণ বাবদ ৪০ হাজার, আনারুল, সুশান্ত এবং ইমরাণের জন্য মাথাপিছু ৩৫ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে। এছাড়া ইউনুস আলী ও সাইফুল ইসলামের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা গুনতে হয়েছে। তবে এনামুল ও হযরতসহ চার জেলের এখনো কোন খোঁজ মেলেনি।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে সুন্দরবনে যাতায়াতকারী জেলেরা দাবি করেছে ১ এপ্রিল বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সুন্দরবনকে দস্যুমুক্ত করার নির্দেশনা দেন। তার নির্দেশনার পর র‌্যাব, কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ তৎপর হওয়ার কারনে জলদস্যুরা অপহৃত অপর জেলেদের নিয়ে নিচের দিকে নেমে গেছে।

এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মোঃ ফজলুল হক জানান অপহরণ কিংবা ফিরে আসার বিষয়ে ভুক্তোভোগী জেলেদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে কিছু জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ