• আজ- শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর

শ্যামনগরের গাবুরায় নদীর পানিতে নামিয়ে খাদ্য বিতরণ, স্থানীয়দের ক্ষোভ

রিপোর্টার: / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ব্রতী নামের একটি এনজিও এর খাদ্য সামগ্রী বিতরণ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনজিওটি খাদ্য সামগ্রী গ্রহণের জন্য তালিকাভুক্তদের দারিদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে নদীর মাঝ বরাবর নামিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় শ্যামনগরের গাবুরার চৌদ্দরশি, চাঁদনীমুখা ও ডুমুরিয়া ঘাটে উক্ত সামগ্রী বিতরণ করা হয়। এ সময় চাঁদনীমুখে ঘাটে নারীদের পানিতে নামিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহায়তায় ব্রতী উক্ত সামগ্রী বিতরণ করছিল। তারা দাবী করেছে ৫০০ পরিবারে এই খাদ্যসমগ্রী প্রদান করা হয়েছে। তবে স্থানীয় বলেন, অল্প কিছু লোককে উক্ত সামগ্রী দেওয়া হয়েছে এবং তার সংখ্যা ৫০০ হবে না।

তারা আরো বলেন, সামগ্রী বিতরণ কর্মীরা মালামালের বস্তাগুলি ঘাটে নামিয়ে বিতরণ করতে পারতো। বিন্তু তা না করে যেভাবে নারীদের নদীর মাঝ বরাবর নিয়ে ত্রাণ দিয়েছে তা নিন্দানীয়।

এ বিষয়ে ব্রতী সমাজ কল্যাণ সংস্থার ম্যানেজার সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চাঁদনিমুখা এলাকায় চরের কারনে আমাদের ট্রলার না উঠার তাদেরকে পানিতে নেমে এই খাদ্য সামগ্রী গ্রহণ করতে হয়েছে। তিনি আরো বলেন, প্রতিবছর গাবুরায় অসহায় পরিবারকে চিহ্নিত করে খাদ্য সহায়তা প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছর ৫শ পরিবারকেই খাদ্য সমগ্রী দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ