• আজ- বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের গণসংযোগ ও পথসভা আশাশুনিতে সরকারি রাস্তার পাশের গাব গাছ কর্তনের অভিযোগ দ্বিতীয় দিনের মত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করল সাতক্ষীরা ল স্টুডেন্ট ফোরাম সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো- আশাশুনিতে দাড়িপাল্লার প্রার্থী রবিউল বাশার রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবন কর্মকর্তা আটক জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত মোস্তাফিজের গেছে ৯ কোটি, আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি ইতিহাস গড়ার পথে আফগানরা এবার ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট

মোস্তাফিজের গেছে ৯ কোটি, আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি

রিপোর্টার: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইটরাইডার্স। কিন্তু ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়ে নিরাপত্তা শঙ্কার কারণে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

আইপিএলে এক মোস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। নিরাপত্তা শঙ্কার কারণেই ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ দলকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার জন্য অনেক বুঝানোর চেষ্টা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু বাংলাদেশ নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে রাজি না হয়ে পাকিস্তানের মতো শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপ খেলার জোর দাবি জানায়। কিন্তু বাংলাদেশের দাবি নাকোচ করে দিয়ে বিশ্বকাপ থেকেই টাইগারদের বাদ দিয়ে দেয় আইসিসি।

বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি প্রতিবেশী দেশ পাকিস্তান। তারা ঘোষণা দিয়েছে বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না। এতে করে বড় ধরনের আর্থক ক্ষতির মুখে পড়ে যায় আইসিসি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি হবে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৬ হাজার ১২০ কোটি টাকারও বেশি।

বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে, আইপিএল খেললে মোস্তাফিজ পেতেন ৯ কোটি। অথচ তাকে এই সুযোগ থেকে বঞ্চিত করে আইসিসি ৬ হাজার কোটির বেশি ক্ষতি গ্রস্ত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ