• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রিপোর্টার: / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে বৃহষ্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

এরপর সকাল ৭টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৮টায় সাতক্ষীরা ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও বেলুন ফেস্টুন উড়িয়ে দিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার ও পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, জেলা জামায়াতের আমির উপধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধি, আলেম-ওলামা ও সর্বস্তরের জনসাধারণ।

এরপর পুলিশ, আনছার, বিএনসিসিসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে দৃষ্টিনন্দন কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এরপর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও মাজার জিয়ারত, রক্তদান কর্মসূচি, বীর মুক্তিযোদ্ধাদের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ