• আজ- বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু কালিগঞ্জে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল পরিচ্ছন্নতা অভিযানে সামেক হাসপাতালে ঝাড়ু হাতে এমপি খালেক শ্যামনগর প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সারাদেশে খুন, ধর্ষন, অপহরন ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরাতে মৌন প্রতিবাদ সকলকে সাথে নিয়ে তালার উন্নয়ন করতে চাই- সাংবাদিকদের ইফতার মাহফিলে ইজ্জত উল্লাহ এমপি চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় নিষিদ্ধ ডিএন টাইট কীট জব্দ জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি পাকিস্তান সিরিজ স্থগিত হওয়া নিয়ে যা বলছে বিসিবি

লেবাননে এবার ইসরাইলের স্থল অভিযান

রিপোর্টার: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।  খবর আলজাজিরার।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের বাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, তিনি সেনাবাহিনীকে লেবাননে আরও কিছু নতুন অবস্থান দখলের নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইসরাইলের সীমান্তবর্তী বসতিগুলোতে যাতে আর গোলাবর্ষণ না হয়, সে জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি সেনাবাহিনীকে লেবাননে অতিরিক্ত নিয়ন্ত্রণযোগ্য এলাকা দখলের অনুমোদন দিয়েছি।’

মঙ্গলবার (৩ মার্চ) ভোরের দিকে বৈরুতে সিরিজ হামলা শুরু করে ইসরাইল।বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এই হামলা চালায় ইসরাইলি বাহিনী।

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, শুধুমাত্র একদিনে দেশটিতে ইসরাইলের হামলায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন দেড়শতাধিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ