• আজ- শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সাংবাদিক পরিবারের মিলনমেলা শাড়ি, কম্বল, থ্রি পিস, লুঙ্গি ও বিকাশ নাম্বার নিয়ে ভোট কেনার চেষ্টা করছে অনেকে- সাতক্ষীরা-১ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব কালিগঞ্জের নাজিমগঞ্জ-নূরনগর সড়কের দুই পাশে মরা শিশু গাছ, পথচারীদের জন্য মরণফাঁদ, ঝুঁকিতে জানমাল, দ্রুত অপসারণ দাবি তালায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী ইজ্জত উল্লাহ’র মতবিনিময় সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, পুলিশের লাঠিপেটা–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিশ্বকাপ ফাইনালে বিশ্ব কাঁপানো ১৭৫, বিশ্বরেকর্ড সূর্যবংশীর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি দেখে নিন এক নজরে পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১

শাড়ি, কম্বল, থ্রি পিস, লুঙ্গি ও বিকাশ নাম্বার নিয়ে ভোট কেনার চেষ্টা করছে অনেকে- সাতক্ষীরা-১ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব

রিপোর্টার: / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, টাকা, শাড়ি, কম্বল, থ্রি পিস, লুঙ্গি ও বিকাশ নাম্বার নিয়ে ভোট কেনার চেষ্টা করছেন অনেকে। কিন্তু সেটা চেষ্টা ব্যর্থ হবে। বাংলার মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। আমি দীর্ঘ পাঁচ বছর মিথ্যা মামলায় জেল খেটেছি, বিগত দিন আমি এমপি থাকা থাকালীন সময়ে এই এলাকার উন্নয়ন করেছি, আগামীতে সংসদ সদস্য হতে পারলে এই এলাকার অভূতপূর্ব উন্নয়ন করবো।

তিনি আরো বলেন, আগামী দিনে বিএনপি রাস্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের প্রধানমন্ত্রী হবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আর তিনি প্রধানমন্ত্রী হলে তার কাছ থেকে সর্বোচ্চ বরাদ্দ এনে তালা কলারোয়ার উন্নয়নে আমি অগ্রনী ভুমিকা পালন করবো।

শুক্রবার বিকালে কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্থাণীয় বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

যুগিখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিক, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ