• আজ- রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন গুড় পুকুর মেলা থেকে প্রতিদিন ১৩ লাখ টাকা আদায়: নীরব প্রশাসন

শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় ধুলিহর-ব্রহ্মরাজপুর বালিকা বিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালন

রিপোর্টার: / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
oplus_0

নিজস্ব প্রতিনিধি: ​সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে শোক, শ্রদ্ধা আর আগামীর শপথের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। দিবসের শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গণে বেজে ওঠে সেই চিরচেনা সুর— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’।

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় বিদ্যালয়টিতে ​জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। শিক্ষক ও শিক্ষার্থীদের পোশাকে ছিল শোকের কালো ব্যাজ। এরপর নগ্ন পদযাত্রায় একে একে সবাই সমবেত হন শহীদ মিনারের পাদদেশে। স্কুলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন:

​”একুশ মানে মাথা নত না করা। আমাদের মেয়েরা যেন কেবল পাঠ্যবইয়ে নয়, বরং হৃদয়ের গহীনে একুশের চেতনাকে লালন করে। এই ভাষা দিবসের মাহাত্ম্য তখনই সার্থক হবে, যখন আমরা প্রতিটি ক্ষেত্রে শুদ্ধ বাংলার চর্চা বজায় রাখতে পারব।”

​সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মহান একুশের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল। স্মৃতিচারণ ও আলোচনা অংশ নেন সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, গীতা রানী সাহা, খালেদা খাতুন, ভানুবতী সরকার, আসমাতারা জাহান, আজহারুল ইসলাম, অরুণ কুমার মন্ডল,  কনক কুমার ঘোষ, হাফিজুল ইসলাম,  দেবব্রত ঘোষ প্রমুখ।

​অনুষ্ঠানের শেষ ভাগে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ