
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের থানাঘাটা এলাকায় বাল্য বিবাহের অভিযোগ উঠেছে। গত কয়েক গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসী জানায়, মেয়ের বয়স কম থাকায় থানাঘাটা এলাকার আরিফুজ্জামান রিপনের মেয়ে ষষ্ঠ শ্রেনীতে পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থীর সাথে একই এলাকার মনিরুল ইসলামের ছেলে মাদ্রাসা শিক্ষক আফজাল হোসেনের সাথে গোপনে মৌখিক ভাবে বিয়ে হয়েছে। এ ঘটনা জানাজানির পর থেকে ছেলে মেয়ে দুই পক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিবাহ ঠিক হয়েছিলো তবে বিয়ে হয়নি বলে জানান। অভিযোগ আছে এর আগেও মাদ্রাসা শিক্ষক আফজাল হোসেন একই ভাবে মৌখিক ভাবে কলারোয়া এলাকায় একটি বিয়ে করেন এবং তাকে মৌখিক ভাবে তালাকও দিয়েছেন বলে জানা গেছে। ওই শিক্ষার্থী একই এলাকার একটি মহিলা মাদ্রাসায় পড়াশুনা করছে।
এব্যাপারে মাদ্রাসা শিক্ষক আফজাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি আগের বিয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, এখনও বিয়ে হয়নি। তবে ওই মেয়ের সাথে বিয়ের কথা হচ্ছিল। ওরা আমাদের চাইতে ধনী বলে আর বিয়ে হবে না।
এব্যাপারে ওই শিক্ষার্থীর মাতা কমলা বেগম জানান, বিয়ের ব্যাপারে কথা হচ্ছিনা। কিন্তু আমাদের মেয়েকে আমরা এখনও কোথাও বিয়ে দেয়নি।
এদিকে এলাকাবাসী ও সচেতন মহল ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।