• আজ- রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন গুড় পুকুর মেলা থেকে প্রতিদিন ১৩ লাখ টাকা আদায়: নীরব প্রশাসন

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি: তালার যুবক মারধরের শিকার

রিপোর্টার: / ২১১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে অবস্থিত মহান কবি মাইকেল মধুসূদন দত্ত-এর বাসভবন ও কপোতাক্ষ নদ দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী আসেন। কিন্তু সম্প্রতি সেখানে বেড়াতে গিয়ে হয়রানি ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, দর্শনার্থীদের টার্গেট করে একটি চক্র বিভিন্ন অজুহাতে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের হুমকি, ব্ল্যাকমেইল এমনকি শারীরিকভাবে নির্যাতন করা হয়।

সম্প্রতি সাতক্ষীরার তালা উপজেলার এক যুবক সাগরদাঁড়িতে ঘুরতে গিয়ে এমন ঘটনার শিকার হন। ভুক্তভোগী জানান, তার কাছে মোটা অংকের টাকা দাবি করা হয়। তিনি টাকা দিতে না পারায় তাকে মারধর করা হয় এবং তার বিরুদ্ধে মিথ্যা অপকর্মের অভিযোগ তুলে অপদস্থ করার চেষ্টা করা হয়।

এ ঘটনাটি ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ এই স্থানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

সচেতন মহল মনে করছে, কবি মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত এ ঐতিহাসিক স্থানে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অন্যথায় পর্যটকদের আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা। তারা দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান, যাতে ভবিষ্যতে কোনো দর্শনার্থী এ ধরনের হয়রানির শিকার না হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ