
গাজী হাবিব: সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খানকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যার ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই শাহারিয়ার খান বাদি হয়ে শনিবার (৩ অক্টোবর) রাতে ১২ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামী নাহিদকে ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন হত্যার শিকার জাকারিয়ার খালাতো ভাই সাতক্ষীরা পৌর বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন।
এ মামলায় হাফ ডজন হত্যাচেষ্টা ও ছিনতাই মামলার আসামী কিশোর গ্যাং ও পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নাহিদ হাসানকে প্রধান করা হয়েছে। এদের মধ্যে মুহিদ হাসান বনিকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার (৪ অক্টোবর) সকালে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হলেন, সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে নাহিদ হাসান, ফিরোজ উদ্দিনের ছেলে মুহিদ হাসান বনি, তার ভাই জাকির হোসেন রণি, সিরাজুল ইসলামের ছেলে আরিজুল ইসলাম, আবুল হোসেন ওরফে বড় খোকার ছেলে ছোট ময়না, রবিউল ইসলামের ছেলে জুয়েল, হাসানের ছেলে সাগর, শাকিল চেয়ারম্যানের ছেলে সামি, জমির মুন্সির ছেলে নাঈম, নজরুল ইসলাম সরদারের ছেলে রাশিদুজ্জামান রাশেদ, মিঠুর ছেলে হুজাইফা ও মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম।
এদিকে জাকারিয়াকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা ছাড়াও ২০২৩ সালের ২৩ অক্টোবর বকচরা দাখির মাদ্রাসার সুপার মোঃ রমজান আলীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার ঘটনায় তার ভাইয়ের দায়েরকৃত মামলার প্রধান আসামী নাহিদ। চলতি বছরের ১২ এপ্রিল শহরের ফুচকা বাংলার পরিচালক আজিজুল ইসলামকে ছুরি দিয়ে হত্যার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামীও নাহিদ।
এ ছাড়া শহরতলীর বাঁকাল ইসলামপুর চর এলাকার এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করে ও কুপিয়ে হতার চেষ্টাকারিও এই নাহিদ। এ ছাড়া নাহিদের বিরুদ্ধে ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ৪৭ নং মামলা ও ২০২২ সালের ২৯ এপ্রিল ৮৮ নং মামলা রয়েছে। যা আজো বিচারাধীন। তার চাচা বিএনপি নেতা ও সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক নাসিরউদ্দিনের কারণে কেউ তার সহিংসতার জবাব দিতে পারে না বলে অভিযোগ করেন নিহত কলেজ ছাত্র জাকারিয়ার পরিবার।
এদিকে বিএনপি নেতা নাসিরউদ্দিন তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, জাকরিয়া হত্যার তিনিও বিচার চান। তবে নাহিদ, বনি ও রণি হত্যার সময় ঘটনাস্থলেই ছিল না বলে জানান।
মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, রবিবার সকালে বনিকে আদালতে পাঠানো হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ড আবেদন জানানো হবে।
উল্লেখ্য. শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে শহরের প্রাণী সম্পদ অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধের জেরে নাহিদসহ কয়েকজন তাকে মারপিট শুরু করলে তাকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতে জাকারিা মৃত্যুবরণ করেন।
ভাই হারানো সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন বলেন, আমার আপন খালাতো ভাই জাকারিয়া হতাকাণ্ডে যে মামলা করা হয়েছে তা সিসি টিভি দেখেই করা হয়েছে। এখানো নাহিদ বা কাউকে ঘটনার সঙ্গে জড়িত না থাকার কথা বলার সূযোগ নেই। ইতোমধ্যে ফেসবুকে নাহিদকে ধরিয়ে দিতে লক্ষ টাকা পুরষ্কারের ঘোষণা দিয়েছেন বিএনপির এই নেতা।