• আজ- বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন গুড় পুকুর মেলা থেকে প্রতিদিন ১৩ লাখ টাকা আদায়: নীরব প্রশাসন শ্যামনগরে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: ৮ মাসের অন্তঃসত্ত্বা সাতক্ষীরায় জাকারিয়া হত্যা মামলার আরেক আসামী সাগর গ্রেপ্তার কালিগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধ: ভিআইপি ফ্যাশনের মালামাল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার কালিগঞ্জে ওজু করতে গিয়ে পুকুরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু জাকারিয়া হত্যা মামলার সকল আসামী গ্রেপ্তারে আল্টিমেটাম ​তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা জাকারিয়া হত্যাকান্ডের মোস্ট ওয়ান্টেড আসামী ধরা ছোঁয়ার বাইরে

সাতক্ষীরায় জাকারিয়া হত্যা মামলার আরেক আসামী সাগর গ্রেপ্তার

রিপোর্টার: / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আলোচিত জাকারিয়া খান হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামী ওরফে মো. মোস্তাফিজুর রহমান সাগরকে (২৭) গ্রেপ্তার করেছে  পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে তাকে শহরের লেকভিউ রিসোর্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মো. শাহাজান আলীর ছেলে ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা  (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আজ সোমবার সকালে  আসামী সগরকে  আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্যঃ  গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে রবিউলের  চায়ের দোকানের সামনে বিরোধের জেরে জাকারিয়া খান ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাগরকে ৬ নম্বর আসামি করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ