• আজ- সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ্বন্ড সাতক্ষীরায় ৬৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিগঞ্জে পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে কলস নিয়ে দৌড়ে অংশ নিল দুই শতাধিক মানুষ সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু সাতক্ষীরার কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মুস্তাফিজের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল কালিগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ

সাতক্ষীরায় বিনেরপোতায় পাওয়ার গ্রিড লাইনে আগুন

রিপোর্টার: / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বিনাপোতা বিদ্যুতের মূল গ্রীড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সকাল থেকে জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
ফায়ার সার্ভিস জানান, শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০ মিনিটের দিকে এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আশা করা হচ্ছে বিকেল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শহর ও গ্রামীণ জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। মিল, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়। তবে প্রায় ৪ ঘন্টার মধ্যে আবার স্বাভাবিক হয়ে যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ