• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

সাতক্ষীরায় বিশ্ব সাদা ছড়ি ও হাত ধোয়া দিবস পালন

রিপোর্টার: / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: “সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধীর উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে পালন করা হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভা ও সাদা ছড়ি বিতরণ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার উদ্যোাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাইদুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল প্রমুখ।
আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে চেক এবং সাদাছড়ি উপহার দেওয়া হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে জেলা কার্যলায়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

অপরদিকে, “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় “বিশ্ব হাত ধোয়া দিবস পালন করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগীতায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম মোঃ তৈমুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম টুকু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিনপ্রমূখ।

উদ্বোধন শেষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্যচিত্র, পোস্টার ও হ্যান্ডস-অন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ