• আজ- শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
যশোর-৩ আসনে বেসরকারিভাবে বিএনপির অনিন্দ্য ইসলাম জয়ী ৫৯টি আসনে জামায়াতের বিজয়ের ঘোষণা সাতক্ষীরার ৪টি আসনেই জামায়াতের জয় ভোটের উৎসবে সাতক্ষীরাসহ সারাদেশে নিহত অন্তত ৭ সাতক্ষীরায় ভোট পড়েছে ৭২.৭৩ শতাংশ, জয়ের দ্বার প্রান্তে দাড়িপাল্লা জামায়াত আফ্রিদিকেও ছাড়িয়ে গেলেন জাম্পা ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা জেলার ৪টি আসনে প্রার্থী ২০, কেন্দ্র ৬০৯, ঝুঁকিপূর্ণ ১৭৯, ভোটার ১৮,৩২,৫৮৯, নিরাপত্তায় ১৪ বিচারকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেবহাটায় দলীয় অফিসে পুলিশের গোপন মিটিং: এএসআই প্রত্যাহার! ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কালিগঞ্জে উৎসবের আমেজ, হাটবাজারে মানুষের ঢল

সাতক্ষীরায় ভোট পড়েছে ৭২.৭৩ শতাংশ, জয়ের দ্বার প্রান্তে দাড়িপাল্লা জামায়াত

রিপোর্টার: / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি আর উৎসবের আমেজে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। টানটান উত্তেজনা আর নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢাকা এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। দিনশেষে প্রাপ্ত তথ্যানুযায়ী, জেলাজুড়ে গড় ভোটের হার দাঁড়িয়েছে ৭২.৭৩ শতাংশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলার ৬০৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। সন্ধ্যায় পুলিশ সুপার আরেফিন জুয়েল ভোটের এই চূড়ান্ত হিসাব গণমাধ্যমকে নিশ্চিত করেন।

উপজেলাওয়ারী হিসাব বিশ্লেষণে দেখা গেছে, কলারোয়া উপজেলায় সর্বোচ্চ ৮১ দশমিক ৮৯ শতাংশ ভোট পড়েছে। এছাড়া তালা উপজেলায় ৭৫ শতাংশ, দেবহাটা উপজেলায় ৭২ দশমিক ৫০ শতাংশ, কালীগঞ্জ উপজেলায় ৭১ দশমিক ৯৮ শতাংশ এবং সদর উপজেলায় ৭০ দশমিক ৯৩ শতাংশ ভোট পড়েছে।

অন্যদিকে আশাশুনি উপজেলায় ৬৮ দশমিক ৭৮ শতাংশ ও শ্যামনগর উপজেলায় ৬৮ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। ভোট গ্রহণের পর সন্ধ্যায় প্রাপ্ত তথ্যে, জানা গেছে, সাতক্ষীরার ৪টি আসনে প্রায় জয়ের দ্বার প্রান্তে জামায়াত। তবে, সাতক্ষীরা-১ ও সাতক্ষীরা-৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৬ হাজার ৪২৪ জন। এতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ও প্রশাসনের তদারকিতে সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ