• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে সাতক্ষীরার কেন্দ্রেগুলোতে

রিপোর্টার: / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ৬০৯টি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানোর কাজ শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী এসব সরঞ্জামাদি পাঠানোর কাজ শুরু করেছে প্রশাসন।

​সকাল থেকেই সাতক্ষীরা সদর উপজেলা পরিষদসহ সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স ও সিলসহ প্রয়োজনীয় সামগ্রী প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। পুলিশ ও আনসার সদস্যদের পাহারায় এসব সরঞ্জাম নির্ধারিত কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

​জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় মোট ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্ণব দত্ত জানান, নির্বাচনী সরঞ্জামাদি সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবি ও র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক মাঠে সক্রিয় আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ