• আজ- সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় বিধবার জমানো ৬০ হাজার টাকা নিয়ে উধাও রুপা এনজিও পাটকেলঘাটায় ঝালের গুঁড়ায় ভেজাল: ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু: এলাকায় শোকের ছায়া চুয়াডাঙ্গার দর্শনায় মাদক মামলায় নারীসহ আটক-৬ আশাশুনিতে মায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলেকে এক মাসের জেল আশাশুনিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসিল্যান্ডের বাজার মনিটরিং আশাশুনির ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনে এমপি সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের বিপি দিবস পালন সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযান, দুটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা সম্পন্ন

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযান, দুটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা

রিপোর্টার: / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি মনিটরিং এর উদ্দেশ্যে সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার কদমতলা বাজারে এ অভিযান চালানো হয়।

এসময় মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষিত না থাকা ও অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অভিযোগে দুটি দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক শাহেদ হোসেন। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর সাতক্ষীরা সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরসহ পুলিশের একটি টিম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি মনিটরিং এর উদ্দেশ্যে সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা বাজারে ভ্রম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় দোকানে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষিত না থাকা ও অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মেসার্স আহাদ স্টোর ও ইসলাম স্টোরের মালিককে দু’টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও ১০টি দোকানে ক্রেতা, বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলকে পণ্য ক্রয়-বিক্রয়ের বিষয়ে সচেতন করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, পুরো রমজানজুড়ে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান চলবে। অসাধু ব্যবসায়ীরা যাতে কারসাজি না করতে পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ