• আজ- শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন গুড় পুকুর মেলা থেকে প্রতিদিন ১৩ লাখ টাকা আদায়: নীরব প্রশাসন শ্যামনগরে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: ৮ মাসের অন্তঃসত্ত্বা

সাতক্ষীরায় মহান মে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা

রিপোর্টার: / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: মহান মে দিবস এবং এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সবুজ বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাতক্ষীরায় মে দিবসের র‌্যালি, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

 

(১লা মে ২০২৬) শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। উক্ত র‌্যালিতে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের সদস্য, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের জনগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

 

অংশগ্রহণকারীরা “মহান মে দিবস” লেখা ব্যানার ও সবুজ বেলুন হাতে নিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার বার্তা তুলে ধরেন। উক্ত র‌্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক এ ডি এম রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, শ্রমিক অধিদপ্তরের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ইলেকট্রিক মিডিয়া ও সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলন করে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেন। তাদের সেই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবেই বিশ্বব্যাপী পালিত হয় মহান মে দিবস। বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা তাদের বক্তব্যে শ্রমিকদের বিভিন্ন সমস্যা কথা ও দাবি তুলে ধরেন জেলা প্রশাসকের সামনে এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সভা শেষে শ্রমজীবী মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ