
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম স্যারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুম সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সহকারি প্রধান শিক্ষক উপায় (প্রভাতী) মো. সিরাজুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক (দিবা) মোঃ মতিউর রহমান, সহকারি সিনিয়র শিক্ষক মোঃ আবুল হাসান, জীবননগর হাই স্কুলের সহকারী সিনিয়র শিক্ষক গাজী মমিনউদ্দিন, খান মকছুদর রহমান, মোঃ আব্দুর রউফ, শেখ মুস্তাফিজুর রহমান, শেখ মোবাশ্বেরুর রহমান, শারমিন সুলতানা, মো. মহব্বত হোসেন, মো. আব্দুস ছবুর, মোঃ আবুল কালাম আযাদ, মো. কাবিজুল ইসলাম ও মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।
সিরাজ স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন অনুভূতি প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিদায় নেবেন সিরাজ স্যার, আর হবে না তাঁর দেখা, বিদ্যালয়ের পথে তিনি, স্মৃতিচিহ্ন রেখে যাবেন একা। ক্রীড়া শিক্ষক ছিলেন যখন, খেলতে শিখিয়ে ছিলেন মন দিয়ে, সবাই বলত পন্ডিত তিনি, শারীরিক শিক্ষায় পারদর্শী হয়ে। করিৎকর্মা আর প্রত্যুৎপন্নমতি, যেকোনো সমস্যা দিতেন সমাধান, প্রশাসনিক কাজে অতুলনীয় ছিলেন, বিদ্যালয়ের ছিল তিনি প্রাণ। মধুর ছিল তাঁর কথা, ছাত্রদের সাথে করতেন আলাপ, মিষ্টভাষী সিরাজ স্যারকে, ভুলবে না কোনো ছাত্র বাপ। আজ বিদায়ের বেলায়, চোখে জল সবার, স্যার আপনি থাকবেন মনে, হৃদয়ে জাগিয়ে ভালোবাসা আর। ভালো থাকবেন স্যার, নতুন পথে ভালো কাটুক দিন, আপনার আদর্শ বেঁচে থাকবে, হাজার ছাত্রের মনে চিরদিন।
এসময় আড়ম্বরপূর্ণ পরিবেশে বিদায়ী শিক্ষক মোঃ সিরাজুল ইসলামকে মানপত্র, ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে স্কাউট শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও গার্ড অফ অনার প্রদান করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. আবুল কালাম আজাদ। এ সময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কানাই লাল মজুমদার।