• আজ- বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে টিউবওয়েল মেরামতের সুযোগে ধর্ষণের অভিযোগ: তিন মেয়েসহ বাড়িছাড়া গৃহবধূ মাথায় পানি জমা রোগ নিয়ে ১১ মাসের ইব্রাহিম হাসপাতালে: চিকিৎসার খরচ জোগাতে পারছে না অসহায় পরিবার কালিগঞ্জের তারালী ইউনিয়ন বিএনপির সম্পাদক গনিয়ার রহমানের মৃত্যু দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখরিত মণ্ডপগুলো সিআইএ’র প্রতিবেদন: ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি সাতক্ষীরা পরানদহায় পূর্ব শত্রুতায় বসত বাড়িতে অগ্নিসংযোগ কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের মেধাবী ছাত্র জাকারিয়া হত্যা: মূল হোতা নাহিদসহ গ্রেপ্তার- ২ তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশ দলকে অবরুদ্ধের চেষ্টা: গ্রেফতার ৩ সাতক্ষীরায় কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যায় ১২ জনের নামে মামলা: প্রধান আসামী নাহিদকে ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

রিপোর্টার: / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে দুপুর ২টা ৩০ মিনিটে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা পৌরসভার সিইও মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি প্রমুখ। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখেন।

 

এবারের মেলায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো জায়গা জুড়ে থাকছে প্রায় ১৬০টির অধিক মনোহরি পণ্যের স্টল, লৌহজাতদ্রব্য, বাঁশ ও বেতের দোকান, নাগরদোলা, রেলগাড়ি, নৌকা, বিভিন্ন প্রকার মিষ্টির দোকান। প্রাথমিক পর্যায়ে মেলা চলবে ২০ দিন ব্যাপী।

 

চাঁদাবাজি ও জুঁয়া বন্ধে প্রশাসনের পক্ষ থেকে আগেই নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। গুড়পুকুরের মেলাকে কেন্দ্র করে গোটা সাতক্ষীরা থাকবে নিরাপত্তার চাদরে মোড়ানো। এছাড়া সিসি ক্যামেরায় সার্বক্ষনিক তদারকি করার ব্যবস্থা রয়েছে।

 

প্রসঙ্গত, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালীন সার্কাস প্যান্ডেলে এবং সাতক্ষীরার রকসি সিনেমা হলে জঙ্গিরা বোমা হামলা চালায়। বোমা হামলায় নিহত হয় তিনজন। আহত হয় অর্ধশতাধিক। এরপর থেকে মেলা হারিয়ে ফেলে তার ঐতিহ্য। দীর্ঘদিন পর এ মেলা অনুষ্ঠিত হওয়ায় বিভিন্ন স্থান থেকে আসা মেলার ক্রেতা ও বিক্রেতাদের মাঝে আনন্দ ও উচ্ছাস লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ