• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

সাতক্ষীরায় ১০৮ মোবাইল ও সাড়ে তিন লাখ টাকা উদ্ধার

রিপোর্টার: / ৪৯৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় তিন মাসে ১০৮টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার ২০ জন ভুক্তভোগীর মোট ৩ লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ও নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা।

এ সময় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন,জেলা পুলিশ মানুষের জানমালের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের পাশাপাশি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাইবার জগতে সংঘটিত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত তিন মাসে হারানো মোবাইল ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকার বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন,সাইবার টিমের চৌকস সদস্যরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রতারক চক্রকে শনাক্ত করে মোবাইল ও টাকা উদ্ধার করেছে এবং তা ভুক্তভোগীদের হাতে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে।”

এ সময় তিনি জানান, ওই সময়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমোসহ সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাক হওয়া ২১টি একাউন্ট পুনরুদ্ধার এবং হয়রানির শিকার ৮ জন নারীকে পরামর্শ ও সহায়তা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ