• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সাতক্ষীরায় ৩০ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা

রিপোর্টার: / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ৩০ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সদরের আলিপুর চেকপোস্টস্থ রাশিদা বেগম আব্দুস সাত্তার কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রাশিদা বেগম আব্দুস সাত্তার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি ইমরান নুরুদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আলিপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ।

অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ