• আজ- সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: সন্ত্রাস ও মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন জেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী: সাতক্ষীরা বালিকা বিদ্যালয়ে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষক আশা ভোঁসলে মারা গেছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী

রিপোর্টার: / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয় কুইজ প্রতিযোগিতার সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সানজিদা খাতুন, বল্লী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুনসুর আলী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিভিন্ন উদ্ভাবন নিয়ে ১৮টি স্টল মেলায় স্থান পেয়েছে। বিজ্ঞান মেলার সমাপনী উপলক্ষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক সঞ্জয় ঘোষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ