• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই সাতক্ষীরার চারটি আসনেই বিএনপি প্রার্থীরা পরাজিত হয়েছে- মতবিনিময় সভায় নেতা-কর্মীদের অভিযোগ

রিপোর্টার: / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় কার্যক্রমে সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতারা।

 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শহরের সঙ্গিতা মোড়স্থ টাইগার প্লাস কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এড. কামরুজ্জামান ভুট্টো, সাধারন সম্পাদক শেখ শরিফুল ইসলাম সজীব, মাহমুদুল ইসলাম, ছাত্রদল নেতা শাহিন ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


সভায় বক্তারা বলেন, জেলা বিএনপির নতুন কমিটি গঠনের পর দলীয় কার্যক্রমে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে, যা তৃণমূল পর্যায়ে অসন্তোষ সৃষ্টি করেছে। বিশেষ করে অতীত আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

সভাপতির বক্তব্যে শ্রমিক দল সভাপতি আব্দুস সামাদ বলেন, সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ দ্বন্দের কারণেই জেলার চারটি আসনেই বিএনপি প্রার্থীরা পরাজিত হয়েছেন। বিশেষ করে ৫ আগস্টের আগের আন্দোলনে যারা রাজপথে ছিলেন, সেই ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হচ্ছে এবং এই কারণেই ৪টি আসনেই বিএনপি প্রার্থীদের পরাজয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তবে, সভার শেষে নেতা-কর্মীরা মতপার্থক্য দূর করে সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফল করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ